আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সোমবার ২৭ জুলাই তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন বলে জানা গেছে। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার বৈঠক করছেন তিনি।
রোববার (২৬ জুলাই) নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেফতার আহ্বান সত্ত্বেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন।
গত মঙ্গলবার মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন। এর পাশাপাশি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেফতার পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান মামদানি।
এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে ‘গ্রেপ্তার করা হবে না।’












