যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির থাকলেও দেশের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
মনির হোসেন চৌধুরী জানান, বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল কেনার প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে ১ লাখ টন জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছি। এর পুরোটাই ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।
তিনি বলেন, প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই।
সচিব বলেন, শুধু প্রস্তাব পেলেই হবে না। প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে।












