ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, চলুন জেনে নেওয়া যাক।
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
১। মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২। আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়।
৩। সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৪। ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৫। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৬। আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৭। ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্রেট)
৮। আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৯। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১০। মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়।
১১। নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১২। খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
১৩। আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৪। জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৫। মোহাম্মদ আমিন উর রশীদ: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়।
১৬। আফরোজা খানম রীতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানিসম্পদ মন্ত্রণালয়।
১৮। আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১৯। মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
২০। জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
২১। দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
২২। আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২৩। সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৪। ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
২৫। শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
১. এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২. অনিন্দ্য ইসলাম অমিত (এমপি): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩. মো. শরিফুল আলম (এমপি): বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪. শামা ওবায়েদ ইসলাম (এমপি): পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. সুলতান সালাউদ্দিন টুকু (এমপি): কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়
৬. ব্যারিস্টার কায়সার কামাল (এমপি): ভূমি মন্ত্রণালয়
৭. ফরহাদ হোসেন আজাদ (এমপি): পানি সম্পদ মন্ত্রণালয়
৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি): পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
১০. হাবিবুর রশিদ (এমপি): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১১. মো. রাজিব আহসান (এমপি): রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়
১২. মো. আব্দুল বারী (এমপি): জনপ্রশাসন মন্ত্রণালয়
১৩. মীর শাহে আলম (এমপি): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি): অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৫. ইশরাক হোসেন (এমপি): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
১৬. ফারজানা শারমীন (এমপি): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়
১৭. শেখ ফরিদুল ইসলাম (এমপি): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১৮. মো. নুরুল হক নুর (এমপি): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৯. ইয়াসের খান চৌধুরী (এমপি): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
২০. এম ইকবাল হোসেইন (এমপি): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২১. এম এ মুহিত (এমপি): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২২. আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২৩. ববি হাজ্জাজ (এমপি): শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি): সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হয়।
এর আগে একইদিন সকাল ১০টায় প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। এরপর দুপুর ১২টায় শপথ নেন জামায়াত জোট থেকে নির্বাচিতরা। এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।












