ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
এই আসনে ধানের শীষ পেয়েছে ৭২ হাজার ৫৪৭ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। এই আসনে ১৮৫টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৮টি। পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৫৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন এবং হিজড়া ভোটার ৭ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য জেলায় ১০ হাজার ২৯২ জন ভোটার নিবন্ধন করেছিলেন।












