ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত হেনেছে।
তিনি আরও লিখেন, আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করবো, যা তারা আগে দেখেনি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।












