ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবলদল নেতা মোছাব্বির ও কারওয়ানা বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।












