জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ওপর আক্রমণের জবাবে এবার ইরানকে ‘খুব শক্ত আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘এবার আমাদের পালা।’ ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না তা সময়ই বলে দেবে, তবে এর আগে কঠোর সামরিক জবাব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ছুড়ে মারা ক্ষ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে ভূপাতিত করা হয়েছে। হামলায় কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও এবং আক্রমণ প্রতিহত করতে পারলেও এর জবাব না দিয়ে ওয়াশিংটন ছাড়বে না বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্প জোর দিয়ে বলেন, হামলা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকছে এবং তেহরানকে মার্কিন শক্তির উপযুক্ত ও কঠোর জবাব পেতে হবে। ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের পাল্টা সামরিক অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।












