সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি কাজী আবুল কালাম আজাদ আর নেই। গত ১৪ জুন স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম কাজী আবুল কালাম আজাদ ছিলেন মরহুম কাজী নুরুল হুদা ও সৈয়দ আক্তার বানু দম্পতির সুযোগ্য সন্তান। তাঁর স্থায়ী ঠিকানা ৭৬/১/পি/১, উত্তর যাত্রাবাড়ী, বিবির বাগিচা, ঢাকা-১২০৪।
মৃত্যুকালে তিনি স্ত্রী কাজী উম্মে আকলিমা, দুই পুত্র কাজী আরিয়ান আজাদ ও কাজী আবরিক আজাদসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, ইসলামী শরিয়াহ মোতাবেক সুইজারল্যান্ডের লুজার্ন (Luzern) শহরের একটি কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
কাজী আবুল কালাম আজাদের মৃত্যুতে স্বজন, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও মহল তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক তরুণ কণ্ঠ পরিবারের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।












