১০ বছর পর হঠাৎই ওয়ার্ডমার্ক বদল করল মেটা অধীনস্থ ইনস্টাগ্রাম। ইতিমধ্যেই সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে নতুন ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক বলতে কোনো প্রতিষ্ঠানের নামকে শুধু অক্ষর বা লেখার মাধ্যমে তুলে ধরা লোগোকে বোঝায়। প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব জানানো হয়।

২০১০ সালে আত্মপ্রকাশ করেছিল ইনস্টাগ্রাম। সেই সময় এই লোগো ছিল একেবারেই অন্যরকম। ২০১০ এই সেই লোগো বদলে করা হয় খানিকটা ক্যামেরার মতো। ২০১১ সালে ফের সেই লোগোতে সামান্য বদল করে সংস্থা।

২০১৬-এর আগের ইনস্টা ব্যবহারকারীরা সেই লোগোটি দেখেছেন। ২০১৬ সালে সেটি বদলে আনা হয় বর্তমান লোগোটি। ১০ বছর পর ফের ইনস্টাগ্রামে বদল!

না তবে এবার কিন্তু লোগো বদলায়নি, বদল করা হয়েছে ওয়ার্ডমার্কে। অর্থাৎ অ্যাপটির উপরে ইনস্টাগ্রামটি যে ফন্টে লেখা হত, এবার তাতেই বদল করেছে সংস্থা।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ইনস্টাগ্রাম এবং থ্রেডস– উভয় মাধ্যমেই এই পরিবর্তনের ঘোষণা দেন। সেখানে তিনি নতুন লোগোটিকে ‘আরও তীক্ষ্ণ ও আধুনিক’ হিসেবে বর্ণনা করেন, যা একইসঙ্গে মূল লোগোটিকে ধরে রাখে এবং এর সরলতা বজায় রাখে।

এই নতুন ডিজাইন সম্পর্কে কিংবা ভবিষ্যতে ইনস্টাগ্রাম অ্যাপের নতুন কোনো আইকনের মতো আরও কোনো ডিজাইন পরিবর্তন আসবে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।