বিপুল উৎসাহ উদ্দীপনা এবং স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হল ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬-এর এক্সিকিউটিভ গালা ও অ্যানাউন্সমেন্ট ডিনার। ৭ ই আগস্ট শুক্রবার রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে ফ্লোরিডার করাল স্প্রিংস শহরের লা কুইন্টা হোটেলের বলরুমে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামী ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩১তম বহুজাতিক সাংস্কৃতিক মেলা ও ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক তারিখ, থিম ও সার্বিক পরিকল্পনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের ফেস্টিভ্যালের সাফল্য উদযাপন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। ৩১ বছরের বহুল পরিচিত সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা’র সম্মানিত সভাপতি এবিএম মোস্তফার পরিচয় পর্বের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্যে দেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এসময় ফেস্টিভ্যাল কমিটির নবনিযুক্ত আহ্বায়ক আউয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং সেক্রেটারি জেনারেল এম কে আলম যৌথ বিবৃতিতে জানান, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে বিখ্যাত চার্লস এফ ডাজ সিটি সেন্টারে দুদিনের আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা’র সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, ‘এশিয়ান ফেস্টিভ্যাল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য রক্ষা। তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্লোরিডায় এশিয়ান কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম।
নতুন ও পুরাতন সকল নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় এবারের উৎসবটি সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন ২০২৬ ইভেন্টের সাধারণ সম্পাদক এমকে আলম।

চেয়ারম্যান আবু দাউদ নাঈম বলেন, সংগঠনটি ৩০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে কারখতে সর্বদা অটুট থাকবে।
আহবায়ক আওয়াল দয়ান উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধারন করেই ৩১ বছরের পথচলা এই সংগঠনের।
উপস্থিত সকলকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ২০২৬ এর প্রধান উপদেষ্টা নাঈম খান দাদন বলেন, অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যাই প্রমাণ করে, ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র ৩১ তম অনুষ্ঠানকে সার্থক করবার জন্য সবাই প্রস্তুত।
অনুষ্ঠানে ‘নারী ফ্লোরিডা, ‘মায়ামি বৈশাখী মেলা, ‘একতারা ফ্লোরিডা, ‘বাংলা ক্লাব অব ফ্লোরিডা’ ও ‘ঢাকা ক্লাব অব ফ্লোরিডাসহ বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটি সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী মিস্টার ডেল হলনেস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ইমতিয়াজ মোহাম্মাদ। বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা ডাক্টার সালাহউদ্দিন আহম্মেদ, ৪০তম ফোবানাক প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মন্জুর শাহীন এবং সকলের পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী ৩১ তম সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আব্দুল মাহফুজ(ছবি)।
আরো অংশগ্রহণ করেন মায়ামী বৈশাখী মেলার প্রতিষ্ঠাতা মো: জামান, সাইফুল ইসলাম বুলবুল, আকরাম হোসেন, রেজা ইসলাম, মো: শাহেদ, মহাম্মদ খোরশেদ, টিটন মালিক, সাজ্জাদ হাওলাদার আওলাদ, তানভীর আহম্মেদ, টিটু ইসলামসহ অনেকেই।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৮০ সদস্যের পূর্ণাঙ্গ ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ কমিটি’ঘোষণা করা হয়। এসময় নবনিযুক্ত ফেস্টিভ্যাল কমিটির প্রধান সমন্বয়ক টিটন মালিক ও সমন্বয়ক ইমন করিম আগামী ২৬ ও ২৭ ডিসেম্বরের এই আয়োজনে সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীকে সপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন মোহাম্মদ কে. জামান বাবু, শিশুশিল্পী ত্রিদিব ও রোজিনা করিম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশ নেন।
আয়োজিত অনুষ্ঠানের স্পন্সর নেপা হোলসেল এবং টাইটেল স্পন্সর সেরেনিটি মেডিকেল, ডিমান্ড ডিস্ট্রিবিউশন, স্পাইস বাজার ও স্পার্কস অয়েল ।











