হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন। রোববার (২৩ আগস্ট) কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
রবিবার (২৩ আগস্ট) অনুমোদিত খসড়া আইনে জাহাজ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি নেয়ার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি এখনও আইন হয়নি। এর জন্য পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনসহ আরও কয়েকটি ধাপ পার হতে হবে।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে টিকিয়ে রাখছে এমন প্রতিটি অর্থনৈতিক পথ ছিন্ন করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। পাল্টা জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়াটা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের একটি নীরব স্বীকারোক্তি।
এই পরিস্থিতিতে গাজায় থেমে নেই ইসরাইলি হত্যাযজ্ঞ। মধ্য গাজায় বিমান হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।












