বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকালে (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং প্রয়াত জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনে সকাল থেকেই শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।