ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে আঘাত হেনেছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা অঞ্চলের কাছাকাছি এলাকা এই কম্পনে কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। তবে, এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।












