নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামি শিবিরে দুঃসংবাদ। চোটে ছিটকে গেছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি। যে কারণে পিছিয়ে দেওয়া হয়েছে তাদের প্রস্তুতি ম্যাচ।
গত শনিবার একুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে দুর্দান্ত গোলের ম্যাচটিতে চোট পান আর্জেন্টাইন তারকা। ম্যাচের ৬০ মিনিটের পর উঠিয়ে নেওয়া হয় তাকে। পরে ক্লাবের পত্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, মেসির অনুশীলনে ফেরা নির্ভর করবে পর্যায়ক্রমিক অগ্রগতির ওপর।
মেসিদের প্রাক মৌসুম শেষ প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার, একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে। ম্যাচটি এখন এখন হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। আগামী ২১ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মায়ামি।
মেসি যুক্তরাষ্ট্রে আসার পর মায়ামিকে প্রথম ট্রফি হিসেবে ২০২৪ সালে লিগস কাপ জিতিয়েছেন। তিনি ২০২৫ মৌসুমে মায়ামিকে ইতিহাসের প্রথম এমএলএস কাপ শিরোপা এনে দিয়েছেন। সর্বশেষ মৌসুমে মেসি দলের সেরা গোলদাতা ও সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়ে গোল্ডেন বুটও জিতেছেন।












