মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার (৭ মার্চ) বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শনিবার (০৭ মার্চ) নিদের্শনা দেওয়া হয়।

শনিবার এক বিবৃতিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বর্তমানে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রবিবার (১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে।

দুবাই বিমানবন্দর পরিস্থিতি:

কার্যক্রম স্থগিত: নিরাপত্তা হুমকি ও ক্ষেপণাস্ত্র সতর্কতার কারণে দুবাইয়ের আকাশসীমা বন্ধ থাকায় বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে।

যাত্রীদের পরামর্শ: যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার এবং এয়ারলাইন্সের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

ফ্লাইট বাতিল: পরিস্থিতি অস্থিতিশীল থাকায় দুবাই ও আশেপাশের অঞ্চলের অনেক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।

পরবর্তী নির্দেশ: পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

জরুরি পরামর্শ: আপনার ফ্লাইটের সর্বশেষ আপডেট পেতে সরাসরি আপনার এয়ারলাইন্স (যেমন- Emirates, flydubai) এর সাথে যোগাযোগ করুন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।