ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
স্পিকার পদে নির্বাচনের জন্য এই একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি।এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।
অন্যদিকে একই অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে এবং প্রার্থী দায়িত্ব পালনে সম্মত আছেন।
এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। তিনি ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। এর ফলে কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এর আগে, অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি ঘোষণা করেন।সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।












