চিত্রনায়িকা পূজা চেরি শোবিজে পথচলা শুরু হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা গেছে। পরে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হলে জাজ মাল্টিমিডিয়া থেকেও বেরিয়ে যান তিনি। তবে প্রায় তিন বছর পর আবারও প্রতিষ্ঠানটিতে ফেরেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্ট -এ অংশ নিয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন পূজা। সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।”
তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।
পূজা আরও বলেন, সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দি¦ধায় সব কিছু ছাড়তে পারবো’।
এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো।












