রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশের সঙ্গে মিল রেখেই আজ শুক্রবার (২০ মার্চ) ঈদ পালিত হচ্ছে।

এদিন রাজধানী ঢাকার পান্থপথে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এছাড়া জামালপুর, চাঁদপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় পালিত হচ্ছে ঈদ। পান্থপথে এই ঈদের নামাজ আয়োজন করে মুসলিম উম্মাহ বাংলাদেশ নামে একটি সংগঠন। তারা বলছে, কুরআন-সুন্নাহ, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উলামা-মাশায়েখসহ ওআইসি’র সর্বোচ্চ ফিকহ একাডেমি আইআইএফএ গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ ও বারে অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশও ঈদের সালাত অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া

বগুড়ার গাবতলীসহ তিনটি স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। শুক্রবার সকালে (২০ মার্চ) গাবতলী উপজেলার রেল স্টেশন মসজিদে সকাল সাড়ে ৮টায় ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের প্রায় অর্ধশত মুসল্লিরা ঈদের জামাত আদায় করেন।

ঈদ জামাতের ইমামতী করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এখানে পুরুষদের পাশাপাশি নারী জন্যও আলাদাভাবে ঈদ জামাতের ব্যবস্থা ছিল।

জামাতের ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় রীতিনীতি মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।

চাঁদপুর

এবারও আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন গ্রাম, পাশাপাশি ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামেও একইভাবে ঈদ উদযাপন করা হচ্ছে।

আড়াইহাজর

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের দুটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকালে দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন জামাত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত রাধানগর এলাকায় সুরেশ্বর খানকা শরীফে প্রায় ২৩০ থেকে ২৫০ জন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এই দিন সকাল সাড়ে ১০টায় থেকে ১১টার মধ্যে ঝাউকান্দী গ্রামে খাজা আহম্মেদ নূরী খানকা শরীফে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ থেকে ৫০ মুসল্লি অংশ নেন।

গৌরীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে দরবার প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেম মাওলানা সিকান্দার আলী।

পিরোজপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার ঈদ পালন করছেন।

এলাকার ঘুরে দেখা গেছে, শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল সাড়ে ৮টায় মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে সকাল ৮টায় এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে সকাল ১০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া ছয় গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫/৮০ পরিবার এবং নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার এই ঈদ পালন করছেন।কুড়িগ্রাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী, রৌমারী, রাজীবপুর, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার অন্তত ছয়টি গ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে এসব এলাকায় ঈদের জামায়াতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফুলবাড়ী উপজেলার জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক এবং শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

গাইবান্ধা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে কয়েকটি গ্রামের কিছু মুসল্লি। দেশের প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ছাদে নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন আমিনুল ইসলাম।মাদারীপুর

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন কিছু গ্রামের কয়েক শ মানুষ। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত।

জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্নের লক্ষে পুলিশ, র‍্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।

মাদারীপুর

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন কিছু গ্রামের কয়েক শ মানুষ। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত।

জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্নের লক্ষে পুলিশ, র‍্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।

সাতকানিয়া

দীর্ঘ প্রায় দুই শতাব্দীর প্রথা বজায় রেখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা।

শুক্রবার (২০ মার্চ) উপজেলার মির্জাখীল দরবার শরিফে ৩০ রোজা পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন দরবারের মুখপাত্র মো. মছউদুর রহমান।