আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। তাঁদের মধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠালে দ্রুত অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন।
তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
ওই জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন সেটি এখনো জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।












