স্মার্টফোনের নিরাপত্তা ও কার্যক্ষমতা ঠিক রাখতে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ বর্জন করা জরুরি। সাইবার বিশেষজ্ঞদের মতে, ফোনের গোপনীয়তা ও গতি বজায় রাখতে পাঁচটি অ্যাপ এখনই ডিলিট করা বুদ্ধিমানের কাজ।
প্রথমত, যেসব ব্রাউজার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও সার্চ হিস্টোরি ট্র্যাক করে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলুন। দ্বিতীয়ত, র্যাম বুস্টার বা ব্যাটারি সেভারের মতো অপ্টিমাইজেশন অ্যাপ ফোনের স্টোরেজ নষ্ট করে এবং ব্যাকগ্রাউন্ডে চার্জ খরচ করে, তাই এগুলো অপ্রয়োজনীয়।
তৃতীয়ত, অপরিচিত ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করবেন না, কারণ এতে ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। চতুর্থত, সন্দেহজনক অ্যান্টি-ভাইরাস অ্যাপ এড়িয়ে চলুন, বরং বিশ্বস্ত ‘প্লে-প্রোটেক্ট’ ব্যবহার করুন। সবশেষে, ফাস্ট চার্জিং অ্যাপ ব্যবহার করবেন না, কারণ ফোনের হার্ডওয়্যারে এই সুবিধা না থাকলে কোনো অ্যাপ তা দিতে পারে না। ফোনের গতি ও গোপনীয়তা রক্ষায় অবিলম্বে এই অ্যাপগুলো আপনার ফোন থেকে ডিলিট করে ফেলুন।












