নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ধান কাটছিলেন দিলিপ চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
এদিকে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন নিহত হয়।












