মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ৩৬৮ রানে অলআউট পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল টাইগাররা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান থেকে শুরু করে শেষ পর্যন্ত ১০০.৩ ওভারে ৩৮৬ রানে গুটিয়ে যায়। দিনের খেলা শেষে তারা শেষ ৯ উইকেট হারায় ২০৭ রানে।
শনিবার ৮৫ রানে অপরাজিত থাকা আজান আওয়াইস আজ আউট হওয়ার আগে সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৬৫ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন।
অভিষেক টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করার পাশাপাশি এই টেস্টে অভিষেক হওয়া আব্দুল্লাহ ফজলকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন আজান।
২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২১০ রান। এরপর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল। তারা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
শনিবার ৩৭ রানে অপরাজিত থাকা আব্দুল্লাহ ফজল আউট হন দলীয় ২৩০ রানে। সাজঘরে ফেরার আগে ১২০ বলে ৭টি চার আর এক ছক্কায় করেন ৬০ রান।
৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৩০ রান। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। তারা ষষ্ঠ উইকেটে ২৩০ রানের জুটি গড়েন। এই জুটিতে দুই জনে ফিফটি তুলে নেন।
দলীয় ৩৪৯ ও ৩৫৩ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন রিজওয়ান আর ৯৪ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫৮ রান করে ফেরেন আগা সালমান। রিজওয়ান ও আগা সালমান আউট হওয়ার মধ্য দিয়ে স্বীকৃত ব্যাটসম্যানদের হারায় পাকিস্তান।
এরপর নোমান আলি, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাসরা স্কোর বোর্ডে ৩৩ রানের বেশি যোগ করতে পারেননি। যে কারণে ১০০.৩ ওভারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশ দলের হয়ে ১০২ রান খরচ করে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।












