মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য ‘সর্বোচ্চ প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, সেন্টকম একটি বিমানবাহী রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ মার্কিন যুদ্ধবিমান উড্ডয়নের ছবি শেয়ার করেছে।
সেন্টকম জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর করার জন্য আরব সাগরে ‘সর্বোচ্চ প্রস্তুত রয়েছে’।
ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ সেন্টকমের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতার চেষ্টা করছে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার আবারো সতর্ক করে বলেছেন যে, তেহরান যদি যুক্তরাষ্ট্রের কাছে তার ইউরেনিয়ামের মজুত হস্তান্তর না করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












