ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, বুধবার বাদ আসর বেরাইদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, বুধবার বাদ আসর বেরাইদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।