সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (০৫ জুন ২০২৬) ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় সড়ক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলো, ভ্যানযাত্রি বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন মোছা: তামান্না খাতুন নামের অপর এক ভ্যানযাত্রি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামি একটি অটোভ্যান শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে

অটোভ্যানটির এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এসময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক যাত্রিবাহি দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই এক জন নিহত হয়।পরে আহদের উদ্ধার করে খাজা ইউনুস আলি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করে। আহত একজনের চিকিৎসা চলমান রয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ইমাম জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ ও আহতকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট তিন জন নিহত ও এক জন আহত হয়েছে।