যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের পামপানো বিচ শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৭.২০ মিনিটের দিকে মেরাথন ট্রাক দুর্ঘটনায় করীর মৃধা মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের আবহ গোটা বাঙালিদের মধ্যে।
করীর মৃধার গ্রামের বাড়ি বরিশালে। এক সন্তান রাফাত ১৯ বছরের এবং সহধর্মিণীকে রেখে তিনি না ফেরার দেশে চলে গেলেন। নিহতের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাউথ ফ্লোরিডা বাসী।
পারিবারিক সূত্রে যানা গেছে, করীর মৃধার মরদেহ দেশের বাড়ি বরিশালে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হবে। বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহটি দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে শিঘ্রি। তার মরদেহ দেশে পৌছাতে ১৫-২০ দিন সময় লাগতে পারে। তার আগে ফ্লোরিডায় সোমবার অথবা মঙ্গলবার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।












