হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ছয়টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজেদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (অওঝ) বন্ধ রেখে চলাচল করছিল। ইরানি কর্তৃপক্ষ সেগুলোকে থামিয়ে দেয়। এ সময় একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে এবং বাকি জাহাজগুলোকে ইরানের তত্ত্বাবধানে আবার পারস্য উপসাগরের দিকে ফিরিয়ে নেওয়া হয়।

আইআরআইবি এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।

ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।