বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর এই হারের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।

ব্রাজিলের ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

কাকতালীয়ভাবে, ২০১০ সালে এই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই আমেরিকার বিপক্ষে এক প্রীতি ম্যাচের মাধ্যমে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের অভিষেক হয়েছিল। রোববার রাতে সেই একই মাঠে এবারের বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন সান্তোস তারকা।

নরওয়ের কাছে এই পরাজয়ের ফলে ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড হলো। একই সাথে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এবারই সবচেয়ে দীর্ঘতম সময় শিরোপাহীন থাকার রেকর্ড গড়ল সেলেসাওরা; কারণ ২০৩০ সালে তাদের এই ট্রফি খরা দীর্ঘ ২৮ বছরে পদার্পণ করবে।

এই হার নেইমারের ক্যারিয়ারেও একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে। তিনি ইতিহাসের দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি চারটি বিশ্বকাপ খেলেও কোনো শিরোপা জিততে পারেননি, যার আগের রেকর্ডটি ছিল থিয়াগো সিলভার।

ব্রাজিলের জার্সি গায়ে ১৩০ ম্যাচে ৮০টি গোল এবং ৫৮টি অ্যাসিস্ট নিয়ে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে তিনিই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের মূল দলের হয়ে তাঁর একমাত্র আন্তর্জাতিক শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। এছাড়া তিনি ২০১৬ সালের রিও অলি