যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুর ঠিক আগমুহূর্তে নাইনি এক বিবৃতিতে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলা সত্ত্বেও তেহরান এখনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। তবে তার এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের ওপর চলমান এই ধারাবাহিক হামলার তালিকায় নাইনি সর্বশেষ সংযোজন। এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের টার্গেটেড হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

একের পর এক শীর্ষ নেতার প্রাণহানির এই ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এরপর হামলায় লারিজানিও নিহত হয়েছেন।