ইরানে আটকে পড়া প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাকু শহরে। সেখানে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরানো হবে।
প্রত্যাবাসন কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বর্তমানে বাকুতে অবস্থান করছেন। এছাড়া সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও সেখানে গেছেন।
গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।












