ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে শাহ আলমের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।












