ঈদযাত্রার প্রস্তুতিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের করা কথা তুলে ধরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়ের সঙ্গে আপস না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমনপথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রচলিত আইন জানা সচেতন নাগরিকের অধিকার ও দায়িত্ব। বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।

এছাড়া ব্রিফিং এর আগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার গাবতলি বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

তিনি বলেন, বড় বড় বাজার এবং মোড়গুলাতে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকে। সারাবছর এগুলা নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যেন কোনো যানজট না হয় সে বিষয়ে কাজ করছি। আমরা রিকোয়েস্ট করেছি যে, আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার, হেলপার- ওনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইনটা মেনে চলেন না। সড়কে মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলোর যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

আইজি বলেন, “শুধু ট্রাফিক পুলিশ নয়, সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবার ঈদ যাত্রায় সুষ্ঠ ও সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসার, ফোর্স মাঠে থাকবে।”

ঈদযাত্রায় ঘরমুখি মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় তুলে ধরে তিনি বলেন, অনেকে ঈদের আগের দিন রওনা দেন, কিন্তু নির্ধারিত সময় না পৌঁছতে পারায় ঈদটা সঠিকভাবে করতেও পারেন না।

এ কারণে এবছর ‘খুবই গুরুত্ব’ দিয়ে যাত্রীদের হয়রানিরোধ, টিকিটের মূল্য বেশি না নেওয়া, সড়কে কোনো প্রতিবন্ধকতা যেন না হয়, যানজট না হয় সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

ঢাকায় বিভিন্ন জায়গায় কাউন্টার হওয়ায় টার্মিনালে যাত্রী কম আসছে। এ বিষয়ে পুলিশে মহাপরিদর্শক বলেন, “আমি বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো কাউন্টার থাকবে না। তবে এসব সরাতে সকলের সহযেগিতা লাগবে।”

এ সময় বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জি আর শহীদ, সাধারণ সম্পাদক মো. হানিফসহ অ্যাসোসিয়েশনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।