বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১১ মে) সন্ধ্য়ায় রাজধানীর এক হোটেলে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কর সংস্কার, ব্যবসা সহজীকরণ, মানবসম্পদ উন্নয়ন ও ডিজিটাল সুশাসনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রী জানান, মূল্যস্ফীতি, বিনিয়োগ সংকট ও কর্মসংস্থানের স্থবিরতা কাটিয়ে উঠতে করের আওতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে।

অর্থমন্ত্রী জানান, চলমান প্রকল্পগুলো যাচাই করে অকার্যকর প্রকল্প বাদ দেওয়া হবে।