সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে। এই নতুন ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা এক বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। পর্যটকরা এই সময়ে ওই ভিসা ব্যবহার করতে পারবেন না।
সূত্র : গালফ নিউজ












