এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা। বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও শ্রমমূল্য অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ৪৭৫ টাকা এবং ১৮ ক্যারেট ৪০৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম কমিয়ে ভরিপ্রতি ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূলত বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের কারণেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। স্পট মার্কেটে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে অবস্থান করছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রায় ১.৯ শতাংশ হ্রাস পেয়েছে।