দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এদিকে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন হয়েছে। সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৭ মে, আর ২৬ মে আরাফাত দিবস পালিত হবে।

একই তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ।