জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ঘুমিয়ে ছিলো মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির ওপর পড়লে তারা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হয় তারা। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ফায়ার সার্ভিস থেকে জানতে পারছি। আমরা ঘটনাস্থলে যাবো।












