রাজধানী ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীন।

প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো থেকে ভূমিকম্পের তথ্য মিলেছে। এছাড়া দেশের আরও বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।