মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক সংকটের মধ্যে এক ছাতার নিচে আসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। শুক্রবার ( ৭ আগষ্ট) সৌদি আরবে আয়োজিত একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে দেশ তিনটির মধ্যে ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতির পাশাপাশি বৈঠকে অংশ নিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানও রিয়াদ পৌঁছাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ বৈঠকের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি রক্ষা এবং কূটনৈতিক সহযোগিতার এক সমন্বিত কৌশল নির্ধারণ করা।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ইতোমধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল, যার ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে সৌদি আরবে যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করে ইসলামাবাদ। এবার সেই অক্ষের সাথে তুরস্ক যুক্ত হওয়ায় এই ত্রিপক্ষীয় জোট বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।












