টানা দুই দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণালংকারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।












