২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। সোমবার (০৮ জুন) সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে আরো ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যদের নৈতিকভাবে আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন মেনে দায়িত্ব পালন করতে পারে। এজন্য তাদের উৎসাহিত করাও জরুরি।’
আমরা ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টে’ বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে।’
এর আগে পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের তদন্তে দায়িত্ব পালনকারী নয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া রাজবাড়ী ফেরিঘাটে দায়িত্ব পালনকালে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি প্রতিরোধে অবদান রাখায় তিন পুলিশ সদস্যকে এবং একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় দুজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়। রাজবাড়ী ফেরিঘাটে দায়িত্ব পালনকারী তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে সম্মাননা দেয়া হয়।












