পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে।

তবে বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান রেলওয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।

এআরওয়াই নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এটিকে পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো ‘ফিদায়ী বা আত্মঘাতী’ হামলা বলে দাবি করেছে।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, ঘটনার পরপরই উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে বিশেষ উদ্ধারকারী ট্রাক ও একটি ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিক তদন্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে এই নৃশংস হামলাটি চালানো হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট প্রকৃতি ও এর পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।