প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের কারণে পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব‍্যবস্থা নেবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ড. খলিলুর রহমান জানান, জুন মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে বলেও জানান তিনি। তবে তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারতের বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।