বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৯শে মার্চ) দুপুরে ফ্লোরিডার বেল গ্লেইড শহরের এক মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ১৯৯৬ সাল থেকে নিয়মিত এই পুনর্মিলনী আয়োজন করে আসছে।

সংগঠনটির ৩১ তম আয়োজনে সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠানের সূচনা হয় সকল ধর্মের পবিত্র বাণী পাঠের মাধ্যমে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি এবিএম গোলাম মোস্তফা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ।

ছবি: চেয়ারম্যান নাঈম খান দাউদ

ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রদীপ, দুলাল প্রমুখ। শিল্পীদের মনমাতানো সংগীত পরিবেশনায় উপস্থিত দর্শকরা ঈদের আনন্দে মেতে ওঠেন।

পাশাপাশি এই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ নিয়ে আড্ডা। এই পর্বে অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ডিরেক্টর মো. হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম ও মো. খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রায়, নির্বাহী পরিচালক বুলবুলসহ আরও অনেকে। অনুষ্ঠানের সাজসজ্জার দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক টিটু ও তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।

ছবি: আহব্বায়ক আওয়াল দয়ান

৩১তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শো ২০২৬-এর নবনির্বাচিত কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারি এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ডক্টর সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদসহ প্রমুখ।

আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শো ২০২৬-এর নবনির্বাচিত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারি এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ড. সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদসহ প্রমুখ।

ছবি: সেক্রেটারি এম কে আলম

ব্যক্তিগত ঈদ স্মৃতিচারণের পাশাপাশি আলোচকরা বলেন, বাংলাদেশের মতো এখানে হয়তো ঈদের আনন্দ হয় না, তবে এখানেও ঈদের নামাজের পর সবাই একে অপরের বাড়িতে যায়, শুভেচ্ছা বিনিময় করে এবং শৈশবের ঈদের স্মৃতি মনে করে। তারা উল্লেখ করেন, সেই দিনের আনন্দ আর ফিরে পাওয়া যাবে না।

মধ্যাহ্নভোজের পর বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামি বৈশাখী মেলা, কারিগর ও ঢাকা ক্লাব। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন।

পরে ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শোর আয়োজকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দেশ ও প্রবাসে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

সবশেষে ফ্লোরিডার জনপ্রিয় দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু, মোস্তাফিজসহ আরও অনেকে।