বিশ্বকাপ শেষে বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় এক দশক একসঙ্গে থাকেন রোনাল্ডো ও জর্জিনা। ২০১৬ থেকে তাদের সম্পর্ক। এই ১০ বছরে তারা ২ সন্তানের বাবা-মা। তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে কৌতূহল ভক্তদের মধ্যে। এবার বান্ধবী জর্জিনাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।
স্পেনের পত্রিকা ‘হোলা’র প্রতিবেদন অনুযায়ী, রোনালদো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তারা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি।
গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পর্তুগিজ এই ফুটবল তারকা, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনাও সম্মতি জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন, বিশ্বকাপের পর তিনি বিয়ে করবেন। একই সঙ্গে আশা প্রকাশ করেছিলেন যে, বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে যেন তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
রোনালদোর মোট পাঁচ সন্তানের মধ্যে দুই জনের মা জর্জিনা এবং বাকি সন্তানদের নিয়েও তাদের একটি সুখী পরিবার গড়ে উঠেছে। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডের বিয়ের খবর ছড়ানোর পর ফুটবলপ্রেমীদের মাঝে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে।
বিশ্বকাপের ব্যস্ততার মাঝে এই তারকা জুটি বিয়ের খবরের বিপরীতে কোনো মন্তব্য বা প্রতিবাদ না করায় সমর্থকেরা ধরে নিচ্ছেন যে এই গুঞ্জনটি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।












