আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম উম্মাহর মাঝে আগমন ঘটলো নতুন হিজরি ১৪৪৮ সালের। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী মহররম মাসের ১ তারিখ থেকে নতুন হিজরি বছর গণনা শুরু হয়।
নতুন বছরের আগমন উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে হিজরি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
মহররম মাসটি ইসলাম ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে চারটি মাসকে সম্মানিত ও নিষিদ্ধ ঘোষণা করেছেন, তার মধ্যে মহররম অন্যতম।
এই মাসের প্রধান আকর্ষণ হলো পবিত্র আশুরা বা মহররমের ১০ তারিখ, যা মুসলিম ইতিহাসে নানা ঐতিহাসিক ও হৃদয়বিদারক ঘটনার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাসম্পন্ন।
হিজরি নববর্ষের এই পুণ্যলগ্নে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত বছরের ভুলত্রুটি ক্ষমা চেয়ে নতুন বছরে মহান আল্লাহর সন্তুষ্টি ও রহমত কামনায় ইবাদত-বন্দেগিতে মগ্ন হন। নতুন বছরটি সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি এবং কল্যাণ বয়ে আনুক এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।











