মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) ৪১৯ যাত্রী নিয়ে রাত সাড়ে ১২টায় শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি।
এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮ হাজার ৫শ’ যাত্রী। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।
এবার প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ‘নুসুক কার্ড’, যার মাধ্যমে ডিজিটাল আইডেন্টিফিকেশনের আওতায় সৌদি আরবে সব সেবা পাবেন তারা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী এই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে।
এবার হজযাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। গেলবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা।












