সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল আর অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।
৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে যুক্ত করেছে। মহাসড়কটির আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় বাস দুটি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরিভিত্তিতে কয়েকটি হেলিকপ্টার পাঠায় উদ্ধারকারী দল।











