ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করে।
বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।












