গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৬। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৪১ জন এবং হামের উপসর্গে শনাক্ত হয়েছে ১ হাজার ৪ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে রোগীর সংখ্যা ১ লাখ ২১১। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনও শিশু মারা যায়নি।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬টি শিশু মারা গেছে।